ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে আর্টেমিস–২ নভোচারীদের বিশ্বরেকর্ড

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানব মহাকাশযাত্রায় নতুন রেকর্ড গড়েছেন নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী। মার্কিন মহাকাশ
  • আপলোড সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৭ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে আর্টেমিস–২ নভোচারীদের বিশ্বরেকর্ড

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী স্থানে পৌঁছে মানব মহাকাশযাত্রায় নতুন রেকর্ড গড়েছেন নাসার আর্টেমিস–২ মিশনের চার নভোচারী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টেমিস–২ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা তাঁদের বহনকারী মহাকাশযান নিয়ে চাঁদের পেছনের দিক অতিক্রম করেন। এ সময় প্রায় ৪০ মিনিটের জন্য পৃথিবীর সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে চাঁদের অপর প্রান্ত ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেন তাঁরা।


গ্রিনিচ মান সময় (GMT) সোমবার বিকেল ৩টা ৫৮ মিনিটে নভোচারীরা চাঁদের পেছনের সর্বোচ্চ দূরত্বে পৌঁছান। তখন পৃথিবী থেকে তাঁদের দূরত্ব ছিল প্রায় ৪ লাখ ৬ হাজার ৭৮৮ কিলোমিটার (প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল)। এই ঘটনা মানব ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে দূরে ভ্রমণের নতুন রেকর্ড হিসেবে ধরা হচ্ছে। এর আগে এই রেকর্ড ছিল নাসার অ্যাপোলো–১৩ মিশনের দখলে। ১৯৭০ সালের এপ্রিলে ওই অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪ লাখ ১৭১ কিলোমিটার (প্রায় ২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) দূরত্বে পৌঁছেছিলেন।


নতুন এই অর্জনকে ভবিষ্যতে চাঁদ ও গভীর মহাকাশে মানব অভিযানের পথে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প