ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে বিএনপির কার্যালয়ে আগুন, রাশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানোর আহ্বান ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে ২০২৮ সালেও কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে, খেলবে ১৬ দল যুক্তরাষ্ট্রের হাতে জানুয়ারি পর্যন্ত ইরানে হামলা চালানোর তহবিল আছে: ট্রাম্প গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসান জড়িত ছিল বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী স্কুল-কলেজে সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তার পদে রদবদল

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ববর্তী পর্ষদ বিলুপ্ত করে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৪ সময়
তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ববর্তী পর্ষদ বিলুপ্ত করে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তার এই নতুন দায়িত্ব গ্রহণের পর অভিনন্দন জানিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রাজীব শুক্লা তামিমের নেতৃত্বের প্রশংসা করে লিখেছেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশের ভেতরে ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।”


জাতীয় ক্রীড়া পরিষদের পুনর্গঠনের সিদ্ধান্তের পর আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়া হয়। গত অক্টোবরের নির্বাচনে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।


নতুন করে গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হয়েছেন তামিম ইকবাল। এই কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে এবং একটি নতুন নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান

২৩ নভেম্বর পোশাকশ্রমিকদের নতুন মজুরির প্রস্তাব দিতে পারে মালিকপক্ষ: মজুরি বোর্ড চেয়ারম্যান