ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে।
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত থাকা শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে। ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। বগুড়া-৬ আসনের মতো শেরপুর-৩ আসনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন–বিএনপির মাহমুদুল হক রুবেল, জামায়াতের মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মিজানুর রহমান।


দুই উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত আসনে ১২৮টি ভোটকেন্দ্র এবং ৭৫১টি ভোট কক্ষে মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ৫৯টি এবং সাধারণ ৬৯টি ভোট কেন্দ্র রয়েছে।


নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিজিবি, র‌্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনী নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ।


শেরপুর-৩ আসনের ভোট পূর্বে স্থগিত করা হয়েছিল জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল