ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৫ সময়
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ রায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারিক প্যানেল ঘোষণা করে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। উভয় আসামিই বর্তমানে গ্রেপ্তার। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।


মামলায় মোট ৩০ জন আসামি রয়েছে। এর মধ্যে ছয়জন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন, বাকি ২৪ জন পলাতক। পলাতক আসামিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও ছাত্রলীগ নেতৃবৃন্দ রয়েছেন। ঘটনাটি ঘটে ২০২৪ সালের ১৬ জুলাই, যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু সাঈদকে রংপুরে গুলি করে হত্যা করা হয়। হত্যার ভিডিও জাতীয় ও আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।


মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২৪ জুন ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ৬ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট মামলার বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ১৪ জানুয়ারি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল