ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

বিশ্বজুড়ে দৃষ্টি এখন পাকিস্তানের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির স্থায়ী সমাধান খুঁজতে পাকিস্তানে পৌঁছেছে
  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৮ সময়
পাকিস্তান-যাত্রার বিমানে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ঘিরে আলোচনা তুঙ্গে

বিশ্বজুড়ে দৃষ্টি এখন পাকিস্তানের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে যুদ্ধবিরতির স্থায়ী সমাধান খুঁজতে পাকিস্তানে পৌঁছেছে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আসন্ন এই গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে মধ্যপ্রাচ্যের শান্তি ও বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। শুক্রবার তিনি পাকিস্তানে পৌঁছান। তবে তার সফরের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি আবেগঘন ছবি, যা তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন।


ছবিটিতে দেখা যায়, বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ইরানের মিনাব এলাকার একটি স্কুলে হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহৃত সামগ্রী। পোস্টে গালিবাফ লিখেছেন, “ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮”—যা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মৃতিচারণের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের মিনাব এলাকায় হামলার ঘটনায় একটি প্রাথমিক বিদ্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়। এতে দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হওয়ার দাবি করা হয়েছে। এই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে এবং চলমান এই বৈঠককে ঘিরে নতুন করে শান্তির আশাও তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল