ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম ৪.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের উত্তরাখণ্ড, কম্পন দিল্লিতেও শেষ বাঁশির পর সতীর্থদের ভালোবাসায় সিক্ত মেসি ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়বে তাপমাত্রা ড্রোন হামলা ঠেকাতে পাকিস্তান পেতেছে মাছ ধরার জাল ৪০ বছর পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ছুটিতে যাচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল রোববার (১২
  • আপলোড সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
  • আপডেট সময় : ১১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪০ সময়
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ছুটিতে যাচ্ছে। বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, আগামীকাল রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এ ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত। এই ছুটির পেছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ উৎসব—১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। এসব উপলক্ষে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।


এদিকে, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট পাঁচ দিনের টানা বন্ধ মিলছে। ফলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এটি একটি দীর্ঘ বিরতিতে পরিণত হয়েছে।


রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে নোটিশ জারি করে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে যথারীতি শ্রেণিকক্ষ কার্যক্রম আবার শুরু হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!