ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেসির বিদায়ী ম্যাচের আগে হৃদয়স্পর্শী বার্তা নেইমারের অক্টোবরের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৫১৩ মিলিয়ন ডলার ‘কেন কুষ্টিয়ার ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী চুপ, এখন বুঝতেছেন?’ মোদির পর ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, গুরুত্বপূর্ণ আলোচনা বনানীতে ৩২ বর্গফুট কবরের সংরক্ষণ ফি দেড় কোটি টাকা, ২৫ বছর পর করতে হয় নবায়ন এলএনজিতে বাড়ছে ব্যয়, কাটছে না গ্যাস-সংকট অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ, বাড়ছে দারিদ্র্য, স্থবির কর্মসংস্থান: বিশ্বব্যাংক রাজধানী রিয়াদের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি আরব বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

৪০ বছর পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন

দীর্ঘ চার দশক পর আবারও ওয়েস্ট এন্ডের মঞ্চে ফিরছেন ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের
  • আপলোড সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩৪ সময়
৪০ বছর পর মঞ্চে ফিরছেন ‘মিস্টার বিন’খ্যাত রোয়ান অ্যাটকিনসন

দীর্ঘ চার দশক পর আবারও ওয়েস্ট এন্ডের মঞ্চে ফিরছেন ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের নতুন এই অনুষ্ঠানে দর্শকরা আবার দেখতে পাবেন তাঁর জনপ্রিয় চরিত্র ‘মিস্টার বিন’ ও ‘ব্ল্যাকঅ্যাডার’কে। পুরোনো জনপ্রিয় কৌতুক পরিবেশনার পাশাপাশি থাকবে নতুন করে তৈরি কিছু পরিবেশনাও। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি লন্ডনের গিলিয়ান লিন থিয়েটারে শুরু হবে ‘রোয়ান লাইভ’। অনুষ্ঠানটি চলবে ১৩ মার্চ পর্যন্ত। সব মিলিয়ে আয়োজন করা হয়েছে ৩০টি প্রদর্শনী।


এই আয়োজনে রোয়ান অ্যাটকিনসন তাঁর ক্যারিয়ারের বিভিন্ন সময়ের জনপ্রিয় কৌতুক পরিবেশনা মঞ্চে তুলে ধরবেন। এর মধ্যে থাকবে ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’সহ বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানের আলোচিত কৌতুকচিত্র। পাশাপাশি নতুন অনুষ্ঠানের জন্য বিশেষভাবে লেখা নতুন পরিবেশনাও থাকবে। মঞ্চে দীর্ঘ বিরতির পর ফিরে আসা প্রসঙ্গে অ্যাটকিনসন জানান, ওয়েস্ট এন্ডে সর্বশেষ কৌতুকচিত্রের অনুষ্ঠান করার পর প্রায় ৪০ বছর পেরিয়ে গেছে। যে পরিবেশনাগুলোর মাধ্যমে তাঁর এবং লেখক রিচার্ড কার্টিসের পথচলা শুরু হয়েছিল, সেগুলো আবার মঞ্চে তুলে ধরার সুযোগকে তিনি আনন্দের বলে মনে করছেন। তাঁর সবচেয়ে পরিচিত চরিত্রগুলোর জন্মও হয়েছিল এসব পরিবেশনার মধ্য দিয়েই।


নতুন এই আয়োজনে অ্যাটকিনসনের সঙ্গে কাজ করছেন লেখক রিচার্ড কার্টিস, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর লেখক বেন এলটন এবং সুরকার হাওয়ার্ড গুডঅল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রিচার্ড কার্টিস ও হাওয়ার্ড গুডঅলের সঙ্গে মঞ্চে কৌতুক অনুষ্ঠান করতেন অ্যাটকিনসন। ১৯৮০-এর দশকে বিবিসির ব্যঙ্গাত্মক অনুষ্ঠান ‘নট দ্য নাইন ও’ক্লক নিউজ’-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পান রোয়ান অ্যাটকিনসন। পরে ‘ব্ল্যাকঅ্যাডার’ ধারাবাহিকে এডমন্ড ব্ল্যাকঅ্যাডার চরিত্রে অভিনয় করে তিনি আরও জনপ্রিয় হয়ে ওঠেন।


তবে বিশ্বজুড়ে তাঁর সবচেয়ে বড় পরিচিতি আসে ‘মিস্টার বিন’ চরিত্রের মাধ্যমে। ১৯৯০-এর দশকে টেলিভিশনে এই চরিত্রের আবির্ভাবের পর অল্প সংলাপ, শারীরিক অভিব্যক্তি ও অঙ্গভঙ্গির মাধ্যমে হাস্যরস তৈরির অনন্য অভিনয়শৈলী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়। পরে ‘মিস্টার বিন’কে ঘিরে অ্যানিমেটেড ধারাবাহিকও তৈরি হয়। মজার বিষয় হলো, ‘মিস্টার বিন’ চরিত্রটির জন্ম টেলিভিশনে নয়, মঞ্চেই। ১৯৮০-এর দশকে মঞ্চ পরিবেশনার সময় অ্যাটকিনসন প্রথম এই চরিত্রটি তৈরি করেন। ২০১২ সালে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও ‘মিস্টার বিন’ চরিত্র নিয়ে হাজির হয়ে দর্শকদের মাতিয়েছিলেন তিনি।


এ ছাড়া ‘ব্ল্যাকঅ্যাডার’ চরিত্রেও একাধিকবার ফিরে এসেছেন অ্যাটকিনসন। ২০১২ সালে প্রিন্সেস ট্রাস্টের একটি অনুষ্ঠানে আর্থিক সংকট নিয়ে তৈরি নতুন কৌতুক পরিবেশনায় তাঁকে ব্যাংকের প্রধান নির্বাহীর ভূমিকায় দেখা যায়। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ‘ব্ল্যাকঅ্যাডার’ ধারাবাহিকের অভিনেতা টনি রবিনসন। মঞ্চনাটকেও রয়েছে অ্যাটকিনসনের উল্লেখযোগ্য সাফল্য। ২০০৯ সালে ‘অলিভার!’ নাটকে ফ্যাগিন চরিত্রে অভিনয়ের জন্য অলিভিয়ের পুরস্কারের মনোনয়ন পান তিনি। এরপর ২০১৩ সালে সাইমন গ্রের ‘কোয়ার্টারমেইনস টার্মস’ নাটকেও অভিনয় করেন।


লেখক রিচার্ড কার্টিস জানিয়েছেন, মঞ্চে অ্যাটকিনসনের অভিনয় দেখার ৫০ বছর পূর্ণ হয়েছে তাঁর। প্রথম দেখাতেই অ্যাটকিনসনের অসাধারণ প্রতিভা তাঁর নজরে এসেছিল। গত গ্রীষ্মে অল্পসংখ্যক দর্শকের সামনে নতুন অনুষ্ঠানটির প্রস্তুতিও শুরু করেছিলেন তাঁরা। কার্টিসের মতে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অ্যাটকিনসনের অভিনয়ের জাদু, নিখুঁত উপস্থাপনা ও কৌতুকপ্রতিভা এখনো অটুট। তাঁর কণ্ঠস্বর, শারীরিক অভিব্যক্তি এবং বিচিত্র চরিত্রের সেরা পরিবেশনাগুলো একসঙ্গে নিয়ে সাজানো এই অনুষ্ঠান দর্শকদের জন্য বিশেষ আনন্দের অভিজ্ঞতা হতে পারে। টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানকে আবার মঞ্চে ফিরিয়ে আনার সাম্প্রতিক প্রবণতার অংশ হিসেবেই আসছে ‘রোয়ান লাইভ’। এর আগে ‘ফল্টি টাওয়ার্স’, ‘দ্য গুড লাইফ’, ‘সাম মাদার্স ডু অ্যাভ ’এম’ এবং ‘অনলি ফুলস অ্যান্ড হর্সেস’-এর মতো জনপ্রিয় অনুষ্ঠানও মঞ্চে রূপ পেয়েছে।


সূত্র: দ্য গার্ডিয়ান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!

তিন ট্রাকভর্তি ৪ লাখ পাঠ্যবই জব্দ নিয়ে তুলকালাম!