ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে বড় ধরনের পরিবর্তনের
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে বলা হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়, যা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।


চিঠিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সরকারি কার্যক্রম অব্যাহত রেখে তেলের অপচয় কমানো জরুরি। এ লক্ষ্যে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


এতে আরও বলা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে সভা আয়োজন নিরুৎসাহিত করতে হবে এবং যানবাহনের জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করতে অনুরোধ জানানো হয়েছে। সরকারের এ উদ্যোগের ফলে প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জ্বালানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’