ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া: সেই ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়কের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলার জেরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে মারধর
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া: সেই ঠিকাদারের ম্যানেজার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়কের নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন তোলার জেরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে মারধর ও বাঁশ নিয়ে তাড়া করার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ঠিকাদার লোকমান হোসেনের ব্যবস্থাপক ফোরকান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম নবীনগর থানায় একটি মামলা করেন। মামলায় ঠিকাদার লোকমান হোসেন, তার গাড়িচালক বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।


স্থানীয় এলজিইডি সূত্রে জানা যায়, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজটি ১৪ কোটি ৬৪ লাখ টাকার চুক্তিতে রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পায়। তবে কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে। এলাকাবাসীর বাধার মুখে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও ঠিকাদার রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।


মামলার এজাহারে বলা হয়, পরিদর্শনে গিয়ে প্রকৌশলীরা অনিয়মের প্রমাণ পান। এ বিষয়ে প্রশ্ন করলে ঠিকাদার ও তার লোকজন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং একপর্যায়ে লাঠি ও ইট দিয়ে হামলা চালান। এতে প্রকৌশলী তরিকুল ইসলাম আহত হন। পরে সহকর্মীরা এগিয়ে এলে তাদেরও ধাওয়া ও হত্যার হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঠিকাদারকে প্রকৌশলীকে গালিগালাজ ও বাঁশ হাতে ধাওয়া করতে দেখা যায়।


এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, অনিয়মের কারণে কাজ ভেঙে নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরিদর্শনের সময় হামলার ঘটনায় বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নবীনগর থানার ওসি জানান, প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’