ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাব: পোপ লিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখেও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন পোপ
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাব: পোপ লিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনার মুখেও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান থেকে সরে না আসার ঘোষণা দিয়েছেন পোপ চতুর্দশ লিও। সোমবার (১৩ এপ্রিল) আলজেরিয়া যাওয়ার পথে বিমানে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থান পুনর্ব্যক্ত করেন। বর্তমানে তিনি আফ্রিকার চারটি দেশে ১০ দিনের সফরে রয়েছেন।


পোপ চতুর্দশ লিও, যিনি বিশ্বের প্রথম মার্কিন পোপ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রায় ১ কোটি ৪০ লাখ ক্যাথলিক খ্রিষ্টানের ধর্মীয় নেতা, সম্প্রতি ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেন। এরপর থেকেই তিনি ট্রাম্প প্রশাসনের সমালোচনার মুখে পড়েন। গত শনিবার তিনি বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শান্তির আহ্বান জানান। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প পোপের অবস্থানকে সমালোচনা করে মন্তব্য করেন।


আফ্রিকা সফরের পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পোপ লিও সরাসরি রাজনৈতিক বিতর্কে না জড়ানোর কথা বলেন। তিনি বলেন, শান্তি, সংলাপ ও মানবিক সহাবস্থানই তার মূল লক্ষ্য। তিনি আরও বলেন, বিশ্বজুড়ে নিরপরাধ মানুষের প্রাণহানি বন্ধে শান্তির বার্তা দেওয়া জরুরি। তার মতে, যুদ্ধ নয়—আলোচনাই সমস্যার একমাত্র টেকসই সমাধান। পোপ নিজেকে রাজনীতিবিদ নয়, বরং যিশুখ্রিষ্টের শিক্ষার অনুসারী হিসেবে উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।


সূত্র: রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে