ঢাকা | |

যাদুকাটা নদীতে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর তীর ধসে বালুর নিচে চাপা পড়ে শাহ
  • আপলোড সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
যাদুকাটা নদীতে বালু চাপায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদীর তীর ধসে বালুর নিচে চাপা পড়ে শাহ আলম (১৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে দিকে লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামাইল্লার চরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে কয়েকটি নৌকায় শতাধিক শ্রমিক নদীর তীর কেটে বালু উত্তোলনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীর ধসে শাহ আলমের ওপর বালু পড়ে গেলে তিনি চাপা পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়। তবে স্থানীয়রাই আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সূত্র: স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শী

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে