ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি অমিত শাহের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে দার্জিলিংয়ের দীর্ঘদিনের পাহাড় সংকটের স্থায়ী সমাধান করা হবে বলে
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
বিজেপি ক্ষমতায় এলে দার্জিলিং সমস্যার সমাধানের প্রতিশ্রুতি অমিত শাহের

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় এলে দার্জিলিংয়ের দীর্ঘদিনের পাহাড় সংকটের স্থায়ী সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার (১৫ এপ্রিল) নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, গুর্খা জনগোষ্ঠীর সমস্যা সমাধানে বিজেপি অঙ্গীকারবদ্ধ এবং ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে থাকা রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হবে। দার্জিলিংয়ের লেবংয়ে তার জনসভায় অংশ নেওয়ার কথা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে হেলিকপ্টার নামতে না পারায় তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। পরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে পাহাড় সমস্যার সমাধানে উদ্যোগ না নেওয়ার অভিযোগ তোলেন।


অমিত শাহ জানান, আলোচনার জন্য একাধিকবার বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। তিনি আগামী ২১ এপ্রিল দার্জিলিং সফরে ফের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দেন। অন্যদিকে, উত্তর দিনাজপুরের ইসলামপুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নির্বাচনী অর্থ বহনের অভিযোগ তোলেন এবং নির্বাচনী আচরণ নিয়ে প্রশ্ন তোলেন।


তিনি আরও বলেন, রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’সহ অন্যান্য সুবিধা অব্যাহত থাকবে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার দেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল