ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে এক হাজারের বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড (ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম)
  • আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৩ সময়
  • আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:২৩ সময়
মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড

ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে তেহরান চীন থেকে এক হাজারের বেশি অত্যাধুনিক ম্যানপ্যাড (ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম) সংগ্রহ করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, চীন সরাসরি অস্ত্র সরবরাহ অস্বীকার করলেও মধ্য এশিয়ার কোনো প্রতিনিধির মাধ্যমে এসব বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইরানে পৌঁছাতে পারে। ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


ম্যানপ্যাড হলো কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা একজন সৈনিক একাই পরিচালনা করতে পারেন। সাধারণত ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করা হয় এবং এগুলো শব্দের দ্বিগুণ গতিতে ছুটে প্রায় পাঁচ কিলোমিটার উচ্চতা পর্যন্ত আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অস্ত্র নিচু দিয়ে উড়া যুদ্ধবিমান ও হেলিকপ্টারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রাডার সিগনেচার না থাকায় এগুলো শনাক্ত করা কঠিন, ফলে আকাশপথে সহায়তা দিতে আসা বাহিনীর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তবে সাম্প্রতিক ঘটনাগুলো ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রতিবেদনে বলা হয়, কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত বা ভূপাতিত হওয়ার পাশাপাশি উন্নত নজরদারি বিমানও হামলার শিকার হয়েছে। এদিকে চীন আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে অস্ত্র সরবরাহের খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে। বেইজিং জানিয়েছে, তারা বরং এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।


বিশ্লেষকদের মতে, যদি এই ম্যানপ্যাড সরবরাহের তথ্য সত্য হয়, তবে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং মার্কিন সামরিক অভিযানের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।


সূত্র: সিএনএন

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী