ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আড়াইহাজারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন

শিবির ছাত্র রাজনীতি কলুষিত করেছে: আব্দুল কাদের

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নষ্ট হওয়ার পেছনে ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
শিবির ছাত্র রাজনীতি কলুষিত করেছে: আব্দুল কাদের

গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির সামনে তৈরি হওয়া নতুন সম্ভাবনা নষ্ট হওয়ার পেছনে ছাত্রশিবিরকে দায়ী করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, ‘৫ আগস্টের পর ছাত্র রাজনীতির নতুন যাত্রাকে কলুষিত করার পেছনে শিবিরের অনেক দায় রয়েছে।’ তার দাবি, সে সময় সংগঠিত শক্তি হিসেবে ছাত্রশিবির রাজনৈতিক নিয়ন্ত্রণের বড় অংশ নিজেদের হাতে নিয়েছিল এবং নিজেদের স্বার্থসিদ্ধির কারণে নতুন সম্ভাবনার পথ সংকুচিত করেছে।


তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কৃতিতে নেতিবাচক চর্চা শুরু হয়েছে এবং প্রতিপক্ষকে দুর্বল করতে দায় চাপানোর প্রবণতা তৈরি হয়েছে। নাম উল্লেখ না করে ছাত্রশিবিরের শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে অযোগ্য বলেও আখ্যা দেন তিনি। তার মতে, সংগঠনটি চাইলে যোগ্য নেতৃত্ব সামনে আনতে পারত, কিন্তু তা না করে তুলনামূলক অযোগ্য ব্যক্তিদের সামনে আনা হয়েছে, যা সংগঠন ও রাজনীতির সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে।


এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী