ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি

হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইট কার্যক্রম। শুক্রবার রাতে রাজধানীর
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ১০:০ সময়
হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজ ফ্লাইট কার্যক্রম। শুক্রবার রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি হজযাত্রীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।


তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে হজযাত্রীদের সঙ্গে সর্বোচ্চ পেশাদারিত্ব ও যত্নশীল আচরণের নির্দেশ দেন। একই সঙ্গে হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম হজ ফ্লাইট ১৮ এপ্রিল রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে।


সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন। এ বছর মোট ২০৭টি হজ পূর্ব ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সাউদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স যৌথভাবে হজযাত্রী পরিবহন করবে।


চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী