ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সমুদ্রপথে দেশের
  • আপলোড সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ১৮ এপ্রিল ২০২৬, দুপুর ২:২০ সময়
ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং সমুদ্রপথে দেশের অগ্রযাত্রায় নতুন শক্তি হিসেবে ভূমিকা রাখবে। শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর লক্ষ্য শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা। তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, “তোমরা জাতির সম্পদ, বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরবে।” তিনি আরও উল্লেখ করেন, সমুদ্রে দায়িত্ব পালন করতে গেলে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, আর সেই প্রস্তুতি ইতোমধ্যে তারা অর্জন করেছে। জাহাজ পরিচালনা বা নৌ চলাচলের যেকোনো ক্ষেত্রে পেশাদারিত্ব ও দৃঢ়তার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।


নৌমন্ত্রী বলেন, পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্ভেদ্য। আধুনিক প্রযুক্তির ফলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে বিশ্ব, আর বাংলাদেশের তরুণদেরও এই সম্ভাবনাময় খাতে আরও সম্পৃক্ত হওয়া প্রয়োজন। কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের নতুন দ্বার খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণব্যবস্থা ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি করেছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এ খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


তিনি ক্যাডেটদের স্বাস্থ্যসচেতন থাকার পরামর্শ দেন এবং দীর্ঘ সময় রোদে দায়িত্ব পালনের সময় প্রয়োজনীয় সুরক্ষা নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল