ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুপুরের মধ্যে ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা মির্জাপুরে তীব্র গ্যাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি ফেসবুকে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বদলানো উচিত ৬ সেটিংস সদরঘাটে চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, মিরাজের ঘূর্ণিতে কাঁপছে অস্ট্রেলিয়া ওয়াই-ফাইয়ের গতি বাড়াতে করুন কয়েকটি কাজ জিম্বাবুয়েতে ভয়াবহ নৌকাডুবির দুর্ঘটনায় নিহত বেড়ে ৭২, নিখোঁজ অনেকেই রাঙ্গামাটিতে পিকআপ উল্টে চালকসহ ৩ জনের মৃত্যু, আহত ৩ বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোর গ্যাংয়ের হামলায় পণ্ড হয়ে গেছে। এ
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩২ সময়
কিশোর গ্যাংয়ের হামলায় ত্রিপুরা সম্প্রদায়ের মহোৎসব পণ্ড, আহত ৬

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতা পাঠ ও মহোৎসব অনুষ্ঠান কিশোর গ্যাংয়ের হামলায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই সম্প্রদায়ের মধ্যটিলা ত্রিপুরাপাড়া থেকে আসা কয়েকজন কিশোর অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ সময় আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। পরে দুই পক্ষের সমাজপতিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে পরিস্থিতি কিছু সময়ের জন্য শান্ত হয়।


তবে বিকেলে খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা ও তার সহযোগীরা মধ্যটিলা সমাজের সরদার নিকেন্দ্র ত্রিপুরার সঙ্গে দেখা করতে গেলে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষে খামারপাড়া এলাকার রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং মধ্যটিলা সমাজের পুকতি ত্রিপুরা (৪৮)সহ অন্তত ৬ জন আহত হন।


খামারপাড়া সমাজের সরদার সেকান্ত ত্রিপুরা অভিযোগ করে জানান, বিকেল তিনটার দিকে কয়েকজন কিশোর মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং উপস্থিত নারীদের উত্ত্যক্ত করার চেষ্টা করে। বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হয়।


স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে কথা বলতে চান না। মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। তারা সামাজিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন, প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়া হবে।


এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ