ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কারাগারে কুরআন ও বাইবেল পড়ে সময় কাটাচ্ছেন মাদুরো প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব আসছে টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান

দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার,
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১২ সময়
দীর্ঘসময় সংসদ বয়কটে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার, তবে দীর্ঘ সময় সংসদ বর্জন করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয় এবং এতে জনগণই তাদের অধিকার হারায়। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশাল সার্কিট হাউজে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


স্পিকার বলেন, ওয়াকআউট রাজনৈতিক চর্চার অংশ হলেও এটি যেন অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী না হয়, সে বিষয়ে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সরকারি দলকেও বিরোধী দলের জন্য সংসদে কার্যকর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেন, যেসব রাজনৈতিক দল অতীতে একসঙ্গে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। তা না হলে সুযোগসন্ধানীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “দেশে এখন গণতন্ত্র সম্পর্কে জনগণ অনেক বেশি সচেতন। তাই ভবিষ্যতে আর কোনো স্বৈরশাসন প্রতিষ্ঠার সুযোগ নেই।” তিনি আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দল উভয়ই জনগণের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখবে।


এর আগে ভোলা সফর শেষে বরিশাল সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন। উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী