ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের কেজি হিসেবে পশু কিনে কোরবানি; শরীয়তের বিধান কি?

অধ্যাদেশ আটকে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে: জামায়াত আমির

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে ‘আর্থিক খাতে অনিয়ম ও লুটপাটে জড়িতদের পুনরায় সক্রিয় করার চেষ্টা’
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৫ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৫ সময়
অধ্যাদেশ আটকে ব্যাংক ডাকাতদের ফেরানোর চেষ্টা হচ্ছে: জামায়াত আমির

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ স্থগিত বা আটকে দেওয়ার মাধ্যমে ‘আর্থিক খাতে অনিয়ম ও লুটপাটে জড়িতদের পুনরায় সক্রিয় করার চেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, দেশে অর্থপাচার ও ব্যাংক খাতে লুটপাটের সংস্কৃতি এখনো পুরোপুরি বন্ধ হয়নি। পূর্বের অনিয়ম ও দুর্নীতির যে কাঠামো ছিল, তা এখনো বিদ্যমান বলে তিনি মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ব্যাংক খাতে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং একটি প্রভাবশালী চক্রকে সুবিধা দিতে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ কার্যকর হতে দেওয়া হচ্ছে না।


জ্বালানি সংকট নিয়েও সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিক ও প্রশাসনিক নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি পরিস্থিতিকে ‘সর্বগ্রাসী ধস’ হিসেবে আখ্যা দেন। তিনি আরও বলেন, সরকার বাস্তব পরিস্থিতি জনগণের সামনে প্রকাশ করতে ভয় পাচ্ছে। জনগণের স্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী