ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার ‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি নৌপরিবহন খাতে পড়েছে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকরা যাত্রীভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানোর
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি নৌপরিবহন খাতে পড়েছে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকরা যাত্রীভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। রোববার (১৯ এপ্রিল) লঞ্চ মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। সেখানে বলা হয়, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় লঞ্চ পরিচালনার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, শুধু জ্বালানি নয়—ইঞ্জিনের যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস ও রংসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের দামও বেড়েছে। ফলে সামগ্রিক পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটার ভাড়া বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের কথা বলা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা করার সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।


লঞ্চ মালিকরা আরও জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে অনেক যাত্রী নৌপথ ছেড়ে সড়কপথে ঝুঁকছেন। এতে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় আর্থিক চাপ বাড়ছে। এই অবস্থায় ভাড়া সমন্বয় না করলে নৌপরিবহন খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৮ এপ্রিল নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ