ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি মতবিরোধ নিরসনে রাজপথ নয়, সংসদে আলোচনার আহ্বান মির্জা ফখরুলের ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার ‘ডাল মে কুছ কালা হ্যায়’, ঐকমত্য কমিশন নিয়ে সংসদে প্রশ্ন শাহাদাত হোসেন সেলিমের সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইরানি তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র

চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

চীনের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষ
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৫ সময়
চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল

চীনের আমন্ত্রণে সরকারি সফরে ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরকালে তিনি চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। রোববার (১৯ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে চীনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী সচিব ইউনুস আলী।


জানা গেছে, রাত ১০টা ২০ মিনিটে এই সফর শুরু হয়। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে বিদায় জানান। এ সফরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর একটি ১৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছে। প্রতিনিধিদলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিহউল্লাহসহ অন্যান্য নেতারা রয়েছেন।


সফরসূচি অনুযায়ী, চীনের রাজধানী বেইজিং-এ চীনের কমিউনিস্ট পার্টি-এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইশিং-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবে প্রতিনিধিদলটি। বৈঠকে দুই দলের পারস্পরিক সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ