ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

তেলের বাজার উন্মুক্ত না করলে চরম খেসারত দিতে হবে: ইরান

বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর বার্তা দিয়েছেন মোহাম্মদ রেজা আরেফ। তিনি জানিয়েছেন, এই
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৩ সময়
তেলের বাজার উন্মুক্ত না করলে চরম খেসারত দিতে হবে: ইরান

বিশ্বের অন্যতম কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর বার্তা দিয়েছেন মোহাম্মদ রেজা আরেফ। তিনি জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা কখনোই বিনা মূল্যে দেওয়া সম্ভব নয়। সোমবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একদিকে ইরানের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করা হবে, অন্যদিকে তাদের কাছ থেকেই নৌপথের নিরাপত্তা প্রত্যাশা করা হবে—এ ধরনের দ্বিচারিতা আর গ্রহণযোগ্য নয়।


আরেফ স্পষ্ট করে জানান, আন্তর্জাতিক শক্তিগুলোর সামনে এখন দুটি পথ—হয় সবার জন্য তেল বাজার উন্মুক্ত রাখা, নয়তো জ্বালানি সংকটের ঝুঁকি মোকাবিলা করা। তিনি দাবি করেন, ইরানকে বিশ্ববাজার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা ব্যর্থ হবে এবং এর প্রভাব অন্যান্য দেশগুলোকেও বহন করতে হবে। তার মতে, তেলের বাজারে স্থিতিশীলতা নির্ভর করছে ইরানের ওপর থেকে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রত্যাহারের ওপর।


বিশ্লেষকদের মতে, ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন হরমুজ প্রণালি ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই জলপথ দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়, ফলে এখানে কোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।


আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।


সূত্র: আল জাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প