ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

কারাগার থেকে মুক্তি পেল জবি শিক্ষার্থী খাদিজা

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা । সোমবার (২০ নভেম্বর) সকাল ৯
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৬ সময়
কারাগার থেকে মুক্তি পেল জবি শিক্ষার্থী খাদিজা ছবি : সংগৃহীত
গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা । সোমবার (২০ নভেম্বর)  সকাল ৯ টার দিকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন মহিলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাজাহান। 

তিনি বলেন, রোববার রাত সাড়ে ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছায়। কাগজ পত্র যাচাই বাছাই শেষে সোমবার সকাল ৯ টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। 

খাদিজার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ গত বৃহস্পতিবার বহাল রাখেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলার অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। গত ১১ মাস ধরে তিনি কারাগারে। ইতিমধ্যে তিনি দুই সেমিস্টারের পরীক্ষা দিতে পারেননি। 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের