ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৪ সময়
উচ্চশিক্ষায় সুযোগ বাড়াতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে নিজ দপ্তরে চার্লস জে. হার্ডার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে শিক্ষা ও সামাজিক খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ এবং উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডার বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতা এখনো বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্র বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে স্কুল মিল ও শিশু স্বাস্থ্যসেবার মতো কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।


জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে প্রযুক্তিনির্ভর শিক্ষা, স্কুলে মিড ডে মিল কর্মসূচি, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং খেলার মাঠ উন্নয়ন। তিনি আরও জানান, কারিগরি ও আনন্দময় শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে। এ লক্ষ্যে বিদ্যালয়ে ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।


বৈঠকে শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান। পাশাপাশি ইংরেজি শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বানও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা ও গণশিক্ষা খাতের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উভয় পক্ষই শিক্ষা ও উন্নয়ন খাতে ভবিষ্যতে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে একমত হন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ

আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ববি হাজ্জাজ