ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুই বছর আগে ঢাকার বেইলি রোড-এ গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়
বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুই বছর আগে ঢাকার বেইলি রোড-এ গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় ২২ জনকে অভিযুক্ত করে দেওয়া চার্জশিট গ্রহণ করেছে আদালত। রোববার (১৯ এপ্রিল) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত চার্জশিট আমলে নেন। একই সঙ্গে ১৩ জন আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।


মামলার তদন্ত করে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। অভিযোগে বলা হয়েছে, ভবনটিতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে একাধিক রেস্টুরেন্ট ও কফিশপ পরিচালিত হতো এবং অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না। তদন্তে আরও উঠে আসে, ভবনটি অনুমোদিত নকশা অমান্য করে বহুতল বাণিজ্যিক ভবনে রূপান্তর করা হয়েছিল এবং জরুরি নির্গমন পথও পর্যাপ্ত ছিল না।


এর আগে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে ওই ভবনে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করা হয়। আদালত আগামী ১৯ মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে। মামলার কয়েকজন আসামি জামিনে রয়েছেন, বাকিরা পলাতক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’

ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’