ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মেট্রোরেলে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক ও কলসেবা চেয়ে আইনি নোটিশ ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয় সড়ক দুর্ঘটনার কবলে পল্লী বিদ্যুতের গাড়ি, কর্মীর মৃত্যু প্রতিমন্ত্রীর গাড়ীর ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে শৈথিল্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ডাকসুর বিক্ষোভ ব্যাটারদের ব্যর্থতার দিনে বোলারদের নৈপুণ্যে এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ ‘জাতিসংঘের স্বার্থেই কাজ করব, বাইরের কারও নির্দেশনা নেব না’: শপথে ড. খলিলুর রহমান সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সিঙ্গাপুরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ ক্রোক

তফসিল ঘোষণার বিরুদ্ধে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন

তফসিল ঘোষণার পরেও নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবি না মানলে অসহযোগ আন্দোলনসহ নানা কর্মসূচি দেওয়ার হুমকি দিল মালয়েশিয়া বিএনপি।
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৩, দুপুর ১২:৪৩ সময়
তফসিল ঘোষণার বিরুদ্ধে মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন ছবি : সংগৃহীত
তফসিল ঘোষণার পরেও নির্বাচনে নিরপেক্ষ সরকারের দাবি না মানলে অসহযোগ আন্দোলনসহ নানা কর্মসূচি দেওয়ার হুমকি দিল মালয়েশিয়া বিএনপি। স্থানীয় সময় রোববার ( ১৯ নভেম্বর) মালয়েশিয়া বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবিতে নেতা কর্মীদের এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান এ দাবি তুলেন।  

সভাপতি এ সময় বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে গত ১৪ বছর ধরে বিএনপি কাজ করে যাচ্ছে, সাধারণ জনগণ ভোটের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলনে  বদ্ধপরিকর।  

তিনি বলেন ,ইতিমধ্যে শত শত প্রবাসী দেশে গিয়ে জনতার লড়াইয়ের সাথে একযোগে কাজ করছে রাজপথে। 

মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বর্তমান নির্বাচন কমিশন আরো একটি প্রহসনের নির্বাচনের যে ঘোষণা দিয়েছে তা সাধারণ জনগণ কোনো দিন মেনে নিবে না । তাই পিএনপি ও সাধারণ জনগণ একসাথে স্বেরাচারি সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাজ করছে।  

প্রয়োজনে যে কোনো সময় বিএনপি আন্দোলনের কৌশল পরিবর্তন করে অবৈধ সরকারে পতন ঘটাবে।   

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, পুনরায় জনগণের ভোট চুরি করে আবার ক্ষমতায় আসার নীল নকশা বাস্তবায়নে জনগণের দাবিকে উপেক্ষা করে আবার যারা ক্ষমতায় চায় তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।    

নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন সুষ্ঠু হোক, এটাই এখন বাংলাদেশের সকল মানুষের দাবি বলে মনে করেন বিএনপি নেতারা।  
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের