ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২২ সময়
শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শিয়ালের কামড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে আমিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আমিনা বেগম বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মো. মইনুল হকের স্ত্রী।


পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ সকালে মাঠে ঘাস কাটার সময় শিয়ালের আক্রমণের শিকার হন আমিনা বেগম। পরে তাকে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা হিসেবে দুটি টিকা দেওয়া হয় এবং বাড়িতে আনা হয়। পরবর্তীতে আরও দুটি টিকা পল্লী চিকিৎসকের মাধ্যমে পুশ করা হয়। তবে শিয়ালের কামড়ের প্রায় ১৭ দিন পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার মুখ থেকে লালা পড়া ও বারবার বমির লক্ষণ দেখা দেয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


স্থানীয়দের ভাষ্য, এলাকায় শিয়ালের উপদ্রব দিন দিন বাড়ছে। বিশেষ করে ভুট্টা চাষের মৌসুমে শিয়ালের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা আতঙ্কে থাকেন এবং দলবদ্ধভাবে মাঠে কাজ করতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাকিলা আক্তার জানান, বর্তমানে হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নেই। বারবার চাহিদা পাঠানো হলেও এখনো সরবরাহ পাওয়া যায়নি। বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে জলাতঙ্কে মৃত্যুর বিষয়টি পরিবার থেকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।


সূত্র: স্থানীয় পরিবার ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল