ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে জনসভায় আক্রমণাত্মক ও কড়া
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
ট্রাম্পকে আক্রমণাত্মক ভাষা ব্যবহারে সতর্ক করলো পাকিস্তান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে জনসভায় আক্রমণাত্মক ও কড়া বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদ সরাসরি ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়ে ট্রাম্পকে জনসমক্ষে কঠোর ভাষা ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। পাকিস্তানের আশঙ্কা, এ ধরনের উসকানিমূলক মন্তব্য আসন্ন উচ্চপর্যায়ের শান্তি আলোচনার পরিবেশকে ব্যাহত করতে পারে।


এদিকে রয়টার্স-এর প্রতিবেদনে এক শীর্ষ পাকিস্তানি কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, ইরান ইতোমধ্যে ইতিবাচক সংকেত দিয়েছে এবং পরিস্থিতি দ্রুত উন্নতির দিকে যাচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, আগামী বুধ বা বৃহস্পতিবারের মধ্যে ইরানি প্রতিনিধি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর তৎপরতা চালাচ্ছে ইসলামাবাদ। বর্তমান যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কার্যকর সংলাপ শুরু করতে কাজ করছে তারা।


পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলোর মতে, সফল আলোচনার জন্য দুই পক্ষের পারস্পরিক শ্রদ্ধা ও গঠনমূলক ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ট্রাম্পের সাম্প্রতিক কিছু কঠোর বক্তব্য ইরানকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে শান্তি আলোচনার স্বার্থে সংযত থাকার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান মনে করে, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরাতে উসকানিমূলক বক্তব্যের পরিবর্তে কূটনৈতিক শিষ্টাচারই বেশি কার্যকর।


উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা নিরসনে সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনার জন্য ইতোমধ্যে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।


সূত্র: মিডল ইস্ট আই

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার