নওগাঁর নিয়ামতপুর উপজেলা-তে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিয়ামতপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন