ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫

ভারত-শাসিত কাশ্মীর-এর উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ২১ জন নিহত
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৮ সময়
কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত অন্তত ২১, আহত ৪৫

ভারত-শাসিত কাশ্মীর-এর উধমপুর জেলায় যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে উধমপুরের কানোত গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রামনগর থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ৪২ জন যাত্রীর ধারণক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় ৬০ জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ি একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ৩০ মিটার গভীর পাথুরে খাদে পড়ে যায়।


স্থানীয় সিভিল প্রশাসনের কর্মকর্তা প্রেম সিং জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৯ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। এছাড়া অন্তত ৪৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, অধিকাংশ নিহতের মৃত্যু হয়েছে মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে।


এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) শোক প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসন তদন্ত শুরু করেছে। অতিরিক্ত যাত্রী পরিবহন ও পাহাড়ি সড়কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।


বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া চালনা, দুর্বল সড়ক অবকাঠামো এবং অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে।


সূত্র: আলজাজিরা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার