ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৫ সময়
হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও উপস্থিত ছিলেন।


বৈঠকে আসন্ন রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে আমিরের দোয়া নেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সাক্ষাৎ শেষে মুহিবুল্লাহ বাবুনগরী আসিফ মাহমুদের জন্য দোয়া করেন এবং নিজের লেখা একটি বই তাঁকে উপহার দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ মাহমুদ জানান, তিনি মূলত ব্যক্তিগতভাবে দোয়া নেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসায় গিয়েছিলেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন। পাশাপাশি তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনের পরিকল্পনার কথাও জানান।


নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুরোধ করেছে। দলকে একটি সংগঠিত রাজনৈতিক শক্তিতে রূপান্তরের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। এনসিপি চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী রিদুয়ান হৃদয় জানান, দলীয় কর্মসূচির অংশ হিসেবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং বৈঠকে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল