ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা-এ খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২ সময়
চাঁপাইনবাবগঞ্জে দুস্থদের ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা-এ খাদ্যবান্ধব কর্মসূচির আদলে ভুয়া কার্ড তৈরি করে প্রায় ২০ হাজার মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। অভিযুক্ত জেসমিন বেগম ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান ব্যবহার করে ‘মেসার্স মাসকুরা ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান চালু করে এই কার্যক্রম পরিচালনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


স্থানীয়দের দাবি, প্রতিটি কার্ডের জন্য ৫ হাজার টাকা এবং ৩০ কেজি চাল দেওয়ার নামে অতিরিক্ত ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। এতে মোট প্রায় ২০ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়। বিষয়টি নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন ধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ। তিনি জানান, অভিযোগ পাওয়ার পর জেসমিন বেগমের ট্রেড লাইসেন্স বাতিল করা হয় এবং উপজেলা প্রশাসন তদন্ত শুরু করে। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার জেলা প্রশাসনের কার্যালয়ে শুনানির সময় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে।


অভিযোগ রয়েছে, ওই সময় জেসমিন বেগম প্রায় ৩০০ নারীকে সঙ্গে নিয়ে এসে পরিস্থিতি উত্তপ্ত করেন এবং ইউপি চেয়ারম্যানকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। সংবাদ সম্মেলনে অভিযুক্ত ব্যক্তি ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী