ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

এক চীন নীতিকে সমর্থন করে বাংলাদেশ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চীন নীতির প্রতি বাংলাদেশের সুদৃঢ়
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:৩ সময়
এক চীন নীতিকে সমর্থন করে বাংলাদেশ: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক চীন নীতির প্রতি বাংলাদেশের সুদৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সোমবার (২০ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি-এর আমন্ত্রণে আয়োজিত একটি নৈশভোজ অনুষ্ঠানে তিনি এই অবস্থান তুলে ধরেন। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। তিনি আরও উল্লেখ করেন, চীনের ‘ওয়ান চায়না পলিসি’-এর প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।


চীনের ভাইস মন্ত্রী জিন ঝিনের আমন্ত্রণে আয়োজিত ওই অনুষ্ঠানে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়। সফরে দলের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। সফরসূচি অনুযায়ী, প্রতিনিধি দলটি বেইজিংয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবে। এর মধ্যে চীনের আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিং এবং ভাইস প্রেসিডেন্ট হান জেংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সোমবার সকালে বেইজিং পৌঁছে প্রতিনিধি দলটি আগে থেকে অবস্থানরত বিএনপির অন্য নেতাদের সঙ্গে যুক্ত হয়।


এই সফরে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতা ও সংসদ সদস্যরা রয়েছেন। তারা চীন-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে