ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৭ সময়
বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়নপ্রাপ্ত সংখ্যালঘু প্রার্থীদের মধ্যে রয়েছেন নিপুণ রায় চৌধুরী, আন্না মিঞ্জ, সুবর্ণা সিকদার ও মাধবী মারমা।


দলীয় সূত্র জানায়, উন্নয়নকর্মী ও আদিবাসী ওঁরাও সম্প্রদায়ের প্রতিনিধি আন্না মিঞ্জ ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সুবিধাবঞ্চিত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছেন। সুবর্ণা সিকদার গোপালগঞ্জ এবং মাধবী মারমা বান্দরবান থেকে মনোনয়ন পেয়েছেন। তবে সুবর্ণা সিকদারের রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা আলোচনা হলেও তিনি দাবি করেছেন, তিনি বিএনপির সমর্থক হলেও কোনো দলে সরাসরি কমিটিতে নেই।


মাধবী মারমা বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য এবং মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। দলটির নেতারা জানিয়েছেন, সব ধর্ম ও সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো গড়তেই এই মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া সংরক্ষিত নারী আসনে আরও বহু নারী নেত্রী ও পেশাজীবীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল