ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী,
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২০ সময়
সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন কার্যক্রম এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সংরক্ষিত ৫০টি নারী আসন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে রাজনৈতিক জোটগুলোর মধ্যে বণ্টন করা হয়েছে। নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, এবার বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি আসন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১৩টি আসন এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা ১টি আসন পেয়েছে।


তিনি আরও জানান, নির্ধারিত আসনের বাইরে অতিরিক্ত প্রার্থী না থাকলে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা (২৯ এপ্রিল) শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এরপর ২৬ এপ্রিল আপিল গ্রহণ, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি, ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মোট ৪৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে পাঁচজন প্রার্থী ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন—সানজিদা ইসলাম তুলি, নিলুফার চৌধুরী মনি, মাহবুবা রহমান, আনা মিনজ এবং নিপুন রায় চৌধুরী। এদিকে বিএনপি জোট তাদের ৩৬ জন এবং জামায়াত জোট ১৩ জন প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। অতিরিক্ত প্রতিদ্বন্দ্বিতা না থাকলে ২৯ এপ্রিলের পর বিজয়ী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার