ঢাকা | |

সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ আদায়ে প্রথম চার দিনেই সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৬ সময়
সৌদি পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছরের হজ আদায়ে প্রথম চার দিনেই সৌদি আরব পৌঁছেছেন ১৫ হাজার ২৯৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১২ হাজার ৪২৩ জন। মঙ্গলবার (২১ এপ্রিল) হজ পোর্টালের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।


হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আসকোনা হজ ক্যাম্প। এখান থেকেই বোর্ডিং পাস সংগ্রহসহ ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করছেন যাত্রীরা, ফলে বিমানবন্দরে অতিরিক্ত চাপ কমছে। গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৯টি ফ্লাইট।


ফ্লাইটভিত্তিক যাত্রী পরিবহনের হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ৬ হাজার ১৮৬ জন, সৌদি এয়ারলাইন্স ৫ হাজার ৪৫৪ জন এবং ফ্লাইনাস ৩ হাজার ৬৫৩ জন হজযাত্রী। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ