ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী উখিয়ায় বিজিবির অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা উদ্ধার সৌদির এক বছরের ওমরাহ ভিসা, তবুও প্রতিবার পূরণ করতে হবে বিশেষ শর্ত বাংলাদেশের মাটিতে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই: ফয়জুল করীম কক্সবাজার সাগরপারে দখল হওয়া ১০ একর জমি উদ্ধার নেপালে কারিগরি ত্রুটি: ৭ ঘণ্টা বিলম্বিত বিমান বাংলাদেশের ফ্লাইট এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির: গণঅধিকার পরিষদ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে, বিক্ষোভ

টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ৩:৩ সময়
টেকনাফে পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাহাড়ি এলাকা থেকে তিন যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন একই এলাকার রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (১৯), মৃত নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৮) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুর বশর (২০)।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শ্রমিকরা পাহাড়ে কাজ করতে গিয়ে তিনটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা স্থানীয়দের জানানোর পর পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আমিনুল ইসলাম রবির বাবা রুহুল আমিন জানান, তার ছেলে একজন ড্রাইভার ছিলেন। সোমবার রাতে এক আত্মীয়ের সঙ্গে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি গিয়ে নিশ্চিত হন যে নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছে।


তিনি আরও জানান, মরদেহগুলোর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্র-এর ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, সকালে পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান

রাতে ঘুম আসছে না? একজোড়া মোজাই হতে পারে সহজ সমাধান