ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, ফ্লাইওভারের পাশে ককটেল বিস্ফোরণ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ রাজধানীর রায়েরবাজার কাঁচাবাজারে অগ্নিকাণ্ড ‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস, দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা গোপালগঞ্জে বিএনপি কার্যালয়ে আগুন, এমপির ক্লিনিকে ভাঙচুর ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: শফিকুর রহমান

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার আজ সকালে এই তথ্য নিশ্চিত
  • আপলোড সময় : ২১ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৭ সময়
  • আপডেট সময় : ২১ নভেম্বর ২০২৩, সকাল ৯:৫৭ সময়
খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম।


তিনি বলেন, বিচারপতিকে নিয়ে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির ভাইস চেয়ার‌ম্যান হাবিবুর রহমানকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


বিএনপি নেতা হাবিবুর রহমান হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে মন্তব্য করেছিলেন। যিনি নিম্ন আদালতের বিচারক থাকার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন।


বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এর ব্যাখ্যা চেয়ে হাবিবকে তলব করেছিল হাইকোর্ট। গত ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়েছিল। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। কিন্তু বিএনপি নেতা উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির হননি।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ

শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ