ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরান সরকারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৪ সময়
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরান সরকারের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং পাকিস্তানের উচ্চপর্যায়ের অনুরোধের প্রেক্ষিতে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে এবং ইরানি বন্দরগুলোতে মার্কিন সামরিক বাহিনীর অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে একটি ঐক্যবদ্ধ শান্তি প্রস্তাব তৈরির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিভক্ত। এ অবস্থায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, পাকিস্তানের এই কূটনৈতিক আহ্বানের পর ইরানের পক্ষকে একটি সমন্বিত শান্তি প্রস্তাব দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে।


এদিকে বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট করেন, হামলা স্থগিত থাকলেও মার্কিন সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যক্রম অব্যাহত থাকবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার-ও সম্প্রতি সংঘাত এড়াতে কূটনৈতিক সংলাপের ওপর জোর দিয়ে আসছেন।


বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় নতুন কূটনৈতিক মোড় তৈরি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে