ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে প্রস্তাবিত নতুন দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে এখনো তেহরানের কোনো
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৬ সময়
তেহরানের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ইসলামাবাদে প্রস্তাবিত নতুন দফার শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে এখনো তেহরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পায়নি পাকিস্তান। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। মঙ্গলবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ইসলামাবাদ কূটনীতি ও সংলাপের পথ উন্মুক্ত রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে আলোচনার অগ্রগতি অনেকাংশেই ইরানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে বিদ্যমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষের দিকে থাকায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ইরানের সঙ্গে স্থায়ী চুক্তির আগে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে অনাগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে। যদিও ইরানি জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত রয়েছে, তবুও ট্রাম্প সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।


মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের কাছে পর্যাপ্ত সামরিক সরঞ্জাম মজুত রয়েছে। তিনি আরও জানান, চলমান বিরতির সময়টিকে তারা মূলত সামরিক প্রস্তুতি জোরদারের জন্য ব্যবহার করেছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে দেন, যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই। অন্যদিকে, সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই এবং উভয় পক্ষকেই সংলাপে ফিরতে হবে।


এই পরিস্থিতিতে মঙ্গলবার ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাতালি বেকারের সঙ্গে জরুরি বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে শান্তি প্রক্রিয়া চালু রাখার আহ্বান জানান। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, টেকসই শান্তি ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় একমাত্র কার্যকর পথ হলো সংলাপ ও কূটনীতি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী