প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিনটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আবু তাহের মো. মাসুদ রানা। তিনি এতদিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের বিদায়ী সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনপ্রশাসনে সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ধারাবাহিক রদবদল চলছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন