ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শুরু করতে যাচ্ছে
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৩ সময়
৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

চলতি বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান-চাল এবং ৫০ হাজার মেট্রিক টন গম সংগ্রহ শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ৩ মে থেকে নির্ধারিত দামে এসব খাদ্যশস্য সংগ্রহ করা হবে। বুধবার (২২ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, প্রতি কেজি বোরো ধান ৩৬ টাকা, সেদ্ধ চাল ৪৯ টাকা, আতপ চাল ৪৮ টাকা এবং গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে।


খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, ৩ মে থেকে ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হয়ে একই সময় পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


তিনি আরও জানান, দেশে চালের মোট চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন এবং উৎপাদনও সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে, ফলে বড় ধরনের ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে। জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত মজুত রাখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে