ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র, ক্ষতি ১.৩ বিলিয়ন ডলারের বেশি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর হোটেল বলে পর্যটককে হুমকি, সী-গালের ম্যানেজার গ্রেপ্তার এমপিদের স্বাধীনভাবে ভোটের সুযোগ দিতে ৭০ অনুচ্ছেদ সংশোধন করতে হবে তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট, পদ হারালেন জাবির দুই ছাত্রদল নেতা জামালপুরে জাল চুরির সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ২ গাজায় ইসরায়েলি ট্যাংকে হামলা বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব, জামায়াতকে নুরের হুঁশিয়ারি ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে প্রধানমন্ত্রীর শোক টেস্ট চ্যাম্পিয়নশিপে মিরাজের ১০০ উইকেট ও ১০০০ রানের রেকর্ড, ডারউইনে ধুঁকছে অস্ট্রেলিয়া

রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে আবারও কাজে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল)
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৩ সময়
রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা টানা ২৪ ঘণ্টার কর্মবিরতি শেষে আবারও কাজে ফিরেছেন। বুধবার (২২ এপ্রিল) সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগের ইনচার্জের কক্ষে সংবাদ সম্মেলন করে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। জানা গেছে, সম্প্রতি হেনস্তার ঘটনার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।


ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে হাসপাতালের পরিচালক ইতিবাচক অবস্থান নিয়েছেন। এ আশ্বাসের ভিত্তিতেই তারা কর্মবিরতি প্রত্যাহার করেন। হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, ইন্টার্নরা কাজে ফেরায় চিকিৎসাসেবা আবারও স্বাভাবিক হতে শুরু করেছে।


উল্লেখ্য, রোববার রাতে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে দুইজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক এবং সোমবার ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসক হেনস্তার শিকার হন। এর প্রতিবাদে মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ

নলডাঙ্গা কি শুধুই জমিদারি—ইতিহাস নতুনভাবে পড়ছেন ইমদাদুল হক সোহাগ