ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৫ সময়
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমূল সংস্কার এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। বুধবার (২২ এপ্রিল) ‘চীনা অনুদানকৃত মোবাইল মেডিকেল ভেহিকল হস্তান্তর’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। এ সময় চীন সরকারের উপহার হিসেবে দেওয়া ভ্রাম্যমাণ মেডিকেল যানগুলো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়।


প্রতিমন্ত্রী বলেন, এই ভ্রাম্যমাণ মেডিকেল যান অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে সহায়তা করবে এবং এসব রোগজনিত পঙ্গুত্ব ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তিনি আরও দাবি করেন, বিগত সময়ে দেশের স্বাস্থ্য খাত দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার এই খাতকে পুনর্গঠন ও সংস্কারের মাধ্যমে আরও শক্তিশালী করতে কাজ করছে।


স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, চীন সরকারের সঙ্গে গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সহায়ক হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ