ঢাকা | |
সংবাদ শিরোনাম :
নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা! নির্বাচনের ফলাফল বানচালে এবার গুরুতর ইস্যু সামনে আনছে নেতানিয়াহুর দল সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ গাজী নজরুল-আমির হামজারা জামায়াতে অভিশাপ রুপে নাযিল হয়েছে: রাশেদ খাঁন দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন সাদমান এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি: রাষ্ট্রপতি জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল)
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু

রাজশাহীর চারঘাট উপজেলায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে এক নারী ও এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ও গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রথম ঘটনায় সকাল ৮টা ৪৫ মিনিটে হলিদাগাছী এলাকায় রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় ৩৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।


একই দিন গভীর রাতে নিমপাড়া ইউনিয়নের হবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, এটি অসাবধানতাবশত দুর্ঘটনা হতে পারে।


এ বিষয়ে জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী