ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের শুল্ক ফেরত প্রক্রিয়া শুরু, ভোক্তারা পাচ্ছেন না সরাসরি সুবিধা পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ রাবিতে ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ লেখা দেয়ালের সামনে ফটোসেশন করলো শিবির বান্দরবানে অস্ত্রের মুখে তিনজনকে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি, হান্নান মাসউদকে স্পিকার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধীদলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত পরিশোধ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিল
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২১ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২১ সময়
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন নিয়ে জরুরি নির্দেশনা

দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত পরিশোধ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিল দাখিলের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৪ এপ্রিলের মধ্যেই সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও বিল অনলাইনে জমা দিতে হবে। নির্দেশনা অনুযায়ী, শিক্ষক-কর্মচারীদের এমপিও’র অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ ইএমআইএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ‘এমপিও-ইএফটি’ মডিউলের মাধ্যমে বিল সাবমিট করতে বলা হয়েছে।


বিল দাখিলের ক্ষেত্রে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য বেতন ও ভাতা যথাযথ নিয়ম অনুসারে নির্ধারণ করতে হবে। কোনো শিক্ষক বা কর্মচারী মৃত্যুবরণ, পদত্যাগ, সাময়িক বরখাস্ত বা অনুমোদনহীন অনুপস্থিতির কারণে বেতন কর্তনের বিষয় থাকলে তা বিলে উল্লেখ করতে হবে। এছাড়া, যেসব শিক্ষক বা কর্মচারী অবসরসহ অন্য কারণে নিয়মিত বেতন পাচ্ছেন না, কিন্তু বকেয়া অর্থ অনুমোদিত হয়েছে, তাদের ক্ষেত্রে ‘আংশিক পেমেন্ট’ অপশন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।


মাউশি জানিয়েছে, ইএফটি’র মাধ্যমে অর্থ প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দেওয়া তথ্যই চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ফলে ভুল তথ্যের কারণে কোনো জটিলতা বা অতিরিক্ত অর্থ প্রেরণের ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে। এছাড়া ‘আইবাস++’ সিস্টেমে যাচাইকৃত সঠিক তথ্য থাকা জনবলের তথ্যই কেবল বিল সাবমিট অপশনে যুক্ত হয়েছে। যাদের তথ্য এখনও সংশোধন হয়নি, যাচাই শেষে পরবর্তীতে তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি