ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:২৫ সময়
প্রায় দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের স্বর্ণ ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) সকালে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১), তিনি ভারতের মুম্বাইয়ের ভিওয়ান্দি এলাকার বাসিন্দা।


বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৯ বিজিবির একটি বিশেষ দল ওই বাসে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৯০০ গ্রাম গোল্ড পেস্ট উদ্ধার করে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বাংলাদেশি টাকাসহ বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রাও জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উদ্ধারকৃত গোল্ড পেস্টকে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করে। উদ্ধার হওয়া স্বর্ণ ও মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা বলে জানানো হয়েছে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তি গত ২০ এপ্রিল মুম্বাই থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন এবং পরে সড়কপথে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল। এছাড়া তিনি ২০২৪ সাল থেকে একাধিকবার ভারত, মধ্যপ্রাচ্য ও মিশর হয়ে বাংলাদেশে যাতায়াত করেছেন বলেও জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং ইতোমধ্যে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


এদিকে উদ্ধার হওয়া স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রমও চলমান রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে