ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

এলপিজি সিলিন্ডারে ভ্যাট প্রত্যাহারের দাবি নাকচ করে দিল এনবিআর

এলপিজি সিলিন্ডার গ্যাস ভর্তির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন শিল্প খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের দাবি জানিয়েছেন দেশের
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৭ সময়
এলপিজি সিলিন্ডারে ভ্যাট প্রত্যাহারের দাবি নাকচ করে দিল এনবিআর

এলপিজি সিলিন্ডার গ্যাস ভর্তির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারসহ বিভিন্ন শিল্প খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাসের দাবি জানিয়েছেন দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ১৩টি সংগঠনের প্রতিনিধিরা এসব প্রস্তাব তুলে ধরেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ীরা করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তাদের কর সুবিধা এবং শিল্প খাতের কর বোঝা কমানোর দাবি জানান।


এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) পক্ষ থেকে বলা হয়, একই কোম্পানির সিলিন্ডার ও গ্যাস হলেও আলাদা প্রক্রিয়ায় ভর্তির কারণে ১০ শতাংশ ভ্যাট দিতে হচ্ছে, যা প্রত্যাহারের দাবি জানানো হয়। তবে এনবিআর চেয়ারম্যান এ দাবি নাকচ করে বলেন, ভ্যাট কমালে ভোক্তা পর্যায়ে দাম কমবে—এমন নিশ্চয়তা নেই। আসবাবপত্র খাতে কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের অভিযোগ তুলে বাংলাদেশ ফার্নিচার শিল্পমালিক সমিতি জানায়, বর্তমানে করের বোঝা ১১৮ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। তারা আগাম আয়কর কমানোরও দাবি জানায়।


পেপার খাতে আমদানি শুল্ক নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভিন্নমত দেখা গেছে। এক পক্ষ শুল্ক কমানোর দাবি জানালেও অন্য পক্ষ তা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এছাড়া কোল্ড স্টোরেজ, প্লাস্টিক, ফ্রোজেন ফুডসসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা শুল্ক হ্রাস, উৎসে কর প্রত্যাহার এবং কাস্টমস জটিলতা কমানোর দাবি জানান। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব দেয়। পাশাপাশি করপোরেট কর ও অগ্রিম কর হ্রাসের সুপারিশ করা হয়। বিসিআইসহ অন্যান্য সংগঠনও কর কাঠামো সহজীকরণ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আলাদা কর নীতি প্রণয়নের দাবি জানায়।


এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের প্রস্তাবগুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করা হবে বলে আশ্বাস দেন এবং তথ্যভিত্তিক নীতিনির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল