ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি কিশোরকে প্রায় ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১ সময়
পঞ্চগড় সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ৮ ঘণ্টা পর ফেরত দিল বিএসএফ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া দুই বাংলাদেশি কিশোরকে প্রায় ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। ফেরত আসা দুই কিশোর হলো—ইন্দ্র (১৪) ও উদয় (১৪)। তারা স্থানীয় রশেয়া উচ্চ বিদ্যালয়ের যথাক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণির ছাত্র।


স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন সকাল ১১টার দিকে সীমান্ত এলাকায় ঘোরাঘুরির সময় অসাবধানতাবশত তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে প্রায় ১৫০ গজ ভেতরে গেলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে মরিচা ক্যাম্পে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি জানতে পেরে বিজিবি দ্রুত যোগাযোগ শুরু করে এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।


গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, বিজিবির দ্রুত উদ্যোগ ও যোগাযোগের কারণে শিক্ষার্থীদের স্বল্প সময়ের মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, বর্তমানে দুই কিশোর বিজিবির হেফাজতে রয়েছে। জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল