ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফুয়েল কার্ডের ছবির সঙ্গে অমিল থাকায় তরুণকে থাপ্পড় দিলেন ইউএনও অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি শান্তর পর লিটনের ফিফটি, ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ লেবানন-ইসরায়েলের নড়বড়ে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে দেশের দুই বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যার ঘটনায় ‘নলা কাশেম’ গ্রেপ্তার ডেটিং সাইটে ‘সুগার ড্যাডি’ খুঁজছেন ট্রাম্প প্রশাসন কর্মকর্তা

ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সহিংসতা, ভুয়া ভোট এবং রাজনৈতিক সংঘাতের অভিযোগ উঠেছে।
  • আপলোড সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
  • আপডেট সময় : ২৩ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৯ সময়
ভুয়া ভোট ও সংঘর্ষের মধ্য দিয়ে চলছে পশ্চিমবঙ্গের ভোটগ্রহণ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত সহিংসতা, ভুয়া ভোট এবং রাজনৈতিক সংঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল থেকে ভোট শুরু হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে বীরভূম ও শিলিগুড়িসহ কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বীরভূমের লাভপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুথ দখল ও ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম লাঠিচার্জ করলে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।


অন্যদিকে, শিলিগুড়ি ও মালদায় ভুয়া ভোটের অভিযোগ সামনে এসেছে। শিলিগুড়ির একটি কেন্দ্রে প্রথমবার ভোট দিতে গিয়ে এক তরুণী জানতে পারেন, তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। একই ধরনের ঘটনা মালদার গাজোলের নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ঘটে, যেখানে এক নারী ভোটার তার নামে ভোট দেওয়া হয়ে গেছে বলে অভিযোগ করেন। পরবর্তীতে প্রিজাইডিং অফিসাররা নিয়ম মেনে ওই ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ দেন। এসব ঘটনায় ভোটারদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।


নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রায় ৫ লাখ ভোটকর্মী মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ও কেন্দ্রীয় বাহিনীর নজরদারি রাখা হয়েছে। তবুও কিছু স্পর্শকাতর এলাকায় অনিয়ম ও বিশৃঙ্খলা ঠেকানো কঠিন হয়ে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অশান্তিপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী প্রস্তুত রয়েছে।


১৫২টি আসনে চলমান এই দফার ভোটে গুরুত্বপূর্ণ প্রার্থীদের ভাগ্য ইভিএমে নির্ধারিত হচ্ছে। নানা অভিযোগের মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে, যা প্রমাণ করে সব বাধা উপেক্ষা করে ভোটাধিকার প্রয়োগে সাধারণ মানুষ আগ্রহী।


সূত্র: দ্য হিন্দু

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি